google.com, pub-9578994771857186, DIRECT, f08c47fec0942fa0 আবুল হাসান মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশায়রী রঃ - PDF BOOKS

Header Ads

Header ADS

আবুল হাসান মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশায়রী রঃ

 তিনি একজন নির্ভরযোগ্য হাফিয, ইমাম, গ্রন্থ প্রণেতা এবং ফিক্বহের বিজ্ঞআলিম। তিনি ইমাম বুখারীর ছাত্র। তিনি ২০৪ হিজরী সনে খুরাসান অন্তঃপাতী নীসাপূরে জন্মগ্রহণ করেন। হাদীস শিক্ষা সংগ্রহের উদ্দেশে তিনি মুসলিম জাহানের সব কয়টি কেন্দ্রেই গমন করেন। তাঁর মহামূল্যবান বহু গ্রন্থ রয়েছে। তন্মধ্যে তাঁর সর্বাধিক প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে ‘‘আল্ জামিউস সহীহ মুসলিম’’ মর্যাদা নির্ভরযোগ্যতার দিক দিয়ে গ্রন্থটির অবস্থান সহীহুল বুখারীর পরে। কিন্তু সহীহুল বুখারীর তুলনায় গ্রন্থটির ব্যতিক্রম বৈশিষ্ট্য এই যে, এতে ধারাবাহিকভাবে সজ্জায়ন সৌন্দর্য অত্যন্ত চমৎকার এবং হাদীসসমূহের পুনরাবৃত্তিও কম। ইমাম মুসলিম ২৬১ হিজরী সনে মৃত্যুবরণ করেন।

No comments

Powered by Blogger.