আবুল হাসান রযীন ইবনু মু’আবিয়াহ্ আল্ ’আবদারী (রহিমাহুমুল্লাহ)
তিনি হলেন রযীন ইবনু মু‘আবিয়াহ্ ইবনু ‘আম্মার ‘আবদারী আল্ আন্দালূসী। হারামায়নের ইমাম। তিনি মক্কাতে দীর্ঘদিন বসবাস করেন এবং ৫৩৫ হিজরী সনে মৃত্যুবরণ করেন। তাঁর সংকলিত গ্রন্থ অনেক। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো ‘‘আত্ তাজরীদু লিস্ সিহাহ আস্ সিত্তাহ্’’। গ্রন্থটিতে এমন কতগুলো হাদীস রয়েছে যা ছয়টি গ্রন্থে নেই। তন্মধ্যকার কয়েকটির ব্যাপারে শীঘ্রই সতর্ক করা হবে। তাতে বানোয়াট হাদীসও রয়েছে। যেমন- সালাতুর্ রাগায়িব সম্পর্কিত হাদীস।
No comments