আবূ বকর আহমাদ ইবনুল হুসায়ন আল বায়হাক্বী রঃ
আহমাদ ইবনুল হুসায়ন বায়হাক্বী হাদীস বিশারদ ইমামগণের অন্যতম একজন। তিনি ৩৮৪ হিজরী সনে জন্মগ্রহণ করেন। হাদীস শিক্ষা ও সংগ্রহের উদ্দেশে তিনি প্রথমে বাগদাদ, অতঃপর কূফা, মক্কা, নীসাপূরসহ বিভিন্ন শহর ও অঞ্চলে ভ্রমণ করেন। তাঁর মৃত্যু হয় ৪৫৮ হিজরী সনে। তাঁর অনেকগুলো মূল্যবান গ্রন্থ রয়েছে। তন্মধ্যে ‘‘সুনানুল কুবরা লিল বায়হাক্বী’’ অতি গুরুত্বপূর্ণ গ্রন্থ। গ্রন্থটি দশ খণ্ডে সম্পন্ন।
No comments