google.com, pub-9578994771857186, DIRECT, f08c47fec0942fa0 আবূ ’আবদুর রহমান আহমাদ ইবনু শু’আয়ব আন্ নাসায়ী রঃ - PDF BOOKS

Header Ads

Header ADS

আবূ ’আবদুর রহমান আহমাদ ইবনু শু’আয়ব আন্ নাসায়ী রঃ

খুরাসান অন্তঃপাতী নাসা নামক শহরের সঙ্গে সম্পর্কিত করে তাঁকে নাসায়ী বলা হয়। জন্ম ২১৫ হিজরী সনে। তিনি তাঁর যুগের খুরাসান (বর্তমানে ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কিস্তান এবং উযবেকিস্তান), হিজায (সউদী ‘আরব), ‘ইরাক্ব, মিসর ও শাম (সিরিয়া) দেশের হাদীসের ইমামগণ থেকে হাদীস শ্রবণ করেন। তিনি ছিলেন হাদীসের শিক্ষা ও উচ্চ সানাদ বিষয়ক জ্ঞানে তাঁর যুগের সেরা ও একক ব্যক্তিত্ব।

ইমাম নাসায়ী রচিত বহু গ্রন্থ রয়েছে। তন্মধ্যে অতি প্রসিদ্ধ হচ্ছে ‘‘আস্ সুনান আন্ নাসায়ী’’ গ্রন্থ। গ্রন্থটি বৃহৎ। পরবর্তীতে একে সংক্ষিপ্ত করে ‘‘আর্ মুজতাবা মিনাস্ সুনান’’ নামকরণ করা হয়। ইমাম নাসায়ীর ‘সুনান’ গ্রন্থটি ছয়টি প্রসিদ্ধ গ্রন্থের একটি গণ্য করা হয়। তিনি ৩০৩ হিজরী সনে মক্কাতে মৃত্যুবরণ করেন।

No comments

Powered by Blogger.