আবূ দাঊদ সুলায়মান ইবনুল আশ্’আস আস্ সিজিস্তানী রঃ
তিনি একজন নির্ভরযোগ্য
ব্যক্তিত্ব, হাফিয ও সংকলক। তিনি তাঁর যুগের হাদীস বিশারদদের ইমাম ছিলেন। তাঁর জন্ম
২০২ হিজরী সনে। হাদীস শিক্ষা ও সংগ্রহের উদ্দেশে তিনি বহু দেশ ও শহর ভ্রমণ করেন। তিনি
ইমাম আহমাদের ছাত্রদের অন্যতম এবং ইমাম নাসায়ী ও আত্ তিরমিযীর উস্তায। তাঁর অতি প্রসিদ্ধ
হাদীস গ্রন্থ হচ্ছে ‘‘আস্ সুনান আবূ দাঊদ’’। যাতে তিনি প্রায় পাঁচ হাজার হাদীস সন্নিবেশিত
করেন। এ গ্রন্থটি তিনি ইমাম আহমাদের নিকট পেশ করলে তিনি একে স্বীকৃতি দেন ও উত্তম প্রশংসা
করেন। ইমাম আবূ দাঊদ ২৭৫ হিজরী সনে বাসরাতে মৃত্যুবরণ করেন।
No comments