google.com, pub-9578994771857186, DIRECT, f08c47fec0942fa0 আবূ ’আবদুল্লাহ আহমাদ ইবনু মুহাম্মাদ ইবনু হাম্বাল আশ্ শায়বানী রঃ - PDF BOOKS

Header Ads

Header ADS

আবূ ’আবদুল্লাহ আহমাদ ইবনু মুহাম্মাদ ইবনু হাম্বাল আশ্ শায়বানী রঃ

তিনি একজন সম্মানিত ইমাম, মুহাদ্দিস, হাফিয, ফাক্বীহ ও হুজ্জাত। জন্ম ১৬৪ হিজরী সনে বাগদাদ নগরীতে। তিনি ‘ইলম অর্জনে নিবেদিতপ্রাণ হিসেবে গড়ে উঠেন। তিনি ইমাম শাফিঈ থেকেও শিক্ষা গ্রহণ করেন। এটা তাঁর বিবিধ বৈশিষ্ট্যের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। হাদীস শিক্ষা ও সংগ্রহের উদ্দেশে তিনি অসংখ্যবার সফর করেছেন। তিনি ইমাম বুখারী ও মুসলিমের অন্যতম উস্তায। ‘আব্বাসী খলীফাহ্ মুতাসিমের শাসনামলে ‘খলক্বে কুরআন মতবাদের ফিতনাকালে তিনি ২৮ মাস কারাবরণ করেন। অতঃপর খলীফাহ্ মুতাওয়াক্কিল তাঁর মর্যাদা উপলব্ধি করে তাঁকে যথাযথ সম্মান ও মর্যাদা দিয়ে কারামুক্ত করেন। তাঁর রচিত অনেক কিতাব রয়েছে। তন্মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ হচ্ছে ‘আল্ মুসনাদ গ্রন্থটি। তিনি ২৪১ হিজরী সনে মৃত্যুবরণ করেন।

No comments

Powered by Blogger.