আবূ মুহাম্মাদ ’আবদুল্লাহ ইবনু ’আবদুর রহমান আদ্ দারিমী রঃ
তিনি
একজন নির্ভরযোগ্য হাফিয, সম্মানিত ব্যক্তি ও সমালোচক। জন্ম ১৮১ হিজরী সনে। তিনি হিজায,
সিরিয়া, মিসর, ইরাক্ব, খুরাসানসহ বহু দেশের লোকজন থেকে হাদীস শ্রবণ করেন। তিনি ইমাম
মুসলিমের অন্যতম উস্তায।
তিনি ছিলেন জ্ঞানী, সেরা ব্যক্তিত্ব, মুফাসসির ও ফাক্বীহ। তিনি সামারকান্দে ‘ইলমে হাদীস
প্রচার করেন। তাঁর অনেকগুলো মূল্যবান কিতাব রয়েছে। তন্মধ্যে অতি প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে
‘‘আল্ জা-মি‘উস্ সহীহ’’ ও ‘‘আস্ সুনান’’ যা ‘মুসনাদ’ নামে পরিচিত। এ গ্রন্থটি মুহাক্কিকগণের
নিকট সুনান ইবনু মাজাহ্’র উপর অগ্রাধিকারযোগ্য। ইমাম দারিমী ২৫৫ হিজরী সনে মৃত্যুবরণ
করেন।
No comments